Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে সয়াবিন বড়ি তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরে ক্ষতিকর কেমিক্যাল ও নিম্নমানের উপাদান ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন বড়ি তৈরি করার অপরাধে ‘ইমরান ফুডস প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে যশোর শহরের বকচর হুসতলা এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই জরিমানা আদায় করে।

অভিযানকালে দেখা যায়, কায়ছার আলীর মালিকানাধীন ওই কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন বড়ি প্রস্তুত করা হচ্ছিল। পণ্যের ওজন বাড়িয়ে অসাধু উপায়ে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে সয়াবিনের সঙ্গে ভুষি ও ভুট্টার গুঁড়া মেশানো হতো। এছাড়া খাদ্যপণ্যে স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ‘সাল্টু’ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, যা নিয়মিত গ্রহণে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

তদন্তে আরও দেখা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সঠিক ঠিকানা বা নাম প্রকাশ না করে বিভিন্ন নামে ও বেনামে মোড়ক তৈরি করে এসব নিম্নমানের খাদ্য বাজারজাত করে আসছিল। ভোক্তাদের বিভ্রান্ত করা এবং আইনি প্রক্রিয়া এড়াতে প্যাকেটের গায়ে কোনো স্থায়ী বা সঠিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হতো না। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি পৃথক ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অভিযান পরিচালনাকালে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত থেকে সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:20 pm, Wednesday, 9 September 2026
45 Time View