Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩১তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ এবং ফিজিওথেরাপি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি ও এম আর খান মেডিকেল সেন্টারে কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে পিটিআর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ বক্তারা স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় আধুনিক ফিজিওথেরাপির বৈজ্ঞানিক গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।

আলোচনা সভায় ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্ট্রোক ও স্নায়বিক জটিলতায় রোগীর কর্মক্ষমতা ফিরিয়ে এনে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি অত্যন্ত জরুরি। ডা. মুহাইমিন জিসান উল্লেখ করেন, হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় বিশেষায়িত কার্ডিয়াক ও চেস্ট ফিজিওথেরাপি রোগীর শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং অস্ত্রোপচার-পরবর্তী সুস্থতায় কার্যকর ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে বিশ্বমানের ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়া যশোরের বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুমন কবীর বলেন, ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়, অসুস্থ মানুষকে স্বাভাবিক জীবন, কর্মক্ষমতা ও আত্মনির্ভরশীলতার পথে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।

সমাপনী বক্তব্যে সভাপতি ড. মো. ফিরোজ কবির বলেন, বৈজ্ঞানিক ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসার অন্যতম অংশ। সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়িয়ে মানসম্মত পুনর্বাসনসেবা পৌঁছে দিতে তাদের বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:37 pm, Wednesday, 9 September 2026
61 Time View