Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
বিপ্লবী নেতা কমরেড মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে শ্রদ্ধাঞ্জলি, লাল সালাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাম্রাজ্যবাদবিরোধী মঞ্চ, যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে কমরেড মাও সেতুং-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, লাল সালাম জানানো এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় কমরেড খবির শিকদার সভাপতিত্ব করেন এবং শিক্ষক ও লেখক শ্যামল শর্মা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বাম নেতা কমরেড শামীম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা ও সুরাইয়া শিকদার। এ সময় আকবর আলী, শহর আলী, শওকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাও সেতুং বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বিপ্লবী নেতা হিসেবে মার্কসবাদ-লেনিনবাদের বিকাশে অতুলনীয় অবদান রেখেছেন। তাঁর তত্ত্ব ও চিন্তা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ ও বৈষম্যবিরোধী বামপন্থী আন্দোলনে গভীর প্রভাব ফেলেছে। বক্তারা উল্লেখ করেন, বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদী যুদ্ধ, অর্থনৈতিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে মাওবাদী চিন্তার আলোকে বিশ্লেষণ ও সমালোচনামূলক মূল্যায়নের প্রয়োজনীয়তা আজও অপরিসীম।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, দেশের শ্রমিক, কৃষক ও তরুণ সমাজ আজ দ্রব্যমূল্য, বেকারত্ব ও অধিকারহীনতার মতো নানা সংকটে জর্জরিত। এসব সংকট থেকে উত্তরণে বাংলাদেশের নিজস্ব সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করা জরুরি।

সভা থেকে মার্কসবাদ-লেনিনবাদ ও মাওবাদের আদর্শে একটি শোষণমুক্ত ও সাম্যভিত্তিক সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে মতপার্থক্য ভুলে শ্রমজীবী ও নিপীড়িত মানুষের স্বার্থে দেশের সকল কমিউনিস্ট ও বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণমুখী রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:40 pm, Wednesday, 9 September 2026
57 Time View