Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক
বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে যশোরের ‘ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ’-এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে যেকোনো জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটি এ মানবিক উদ্যোগ গ্রহণ করে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, এডমিন মোস্তফা কামাল, অধ্যক্ষ সারাফাত হোসেন এবং শিক্ষক হাসানুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, জরুরি চিকিৎসাসেবা বা যেকোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তার জন্য নিজের রক্তের গ্রুপ জানা থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কার্যকরী ভূমিকা পালন করবে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবেতর ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:59 pm, Thursday, 10 September 2026
51 Time View