Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অশ্রুসজল নয়নে শিক্ষক আলমকে বিদায় জানাল মুসলিম একাডেমী

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২৬ বছরের সফল শিক্ষকতা জীবনের ইতি টেনে এক আবেগঘন ও ব্যতিক্রমী ভালোবাসায় সিক্ত হলেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম একাডেমীর সিনিয়র শিক্ষক (ইংরেজি) জাহাঙ্গীর আলম মোল্যা। কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় মর্যাদায় তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জাহাঙ্গীর আলম মোল্যার অবসর গ্রহণ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ।

আয়োজকরা জানান, ২০০০ সালের ১১ মে মুসলিম একাডেমীতে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন জাহাঙ্গীর আলম মোল্যা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে তিনি আলো ছড়িয়েছেন হাজারও শিক্ষার্থীর মাঝে। গত ৩০ জুলাই ২০২৬ তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী ও হাজারো শিক্ষক-শিক্ষার্থীর অশ্রুসিক্ত নয়নে ভেসে ওঠে প্রিয় শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুভূতি। বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, জাহাঙ্গীর আলম মোল্যা শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আদর্শ ও নিবেদিতপ্রাণ একজন আলোকবর্তিকা। তাঁর মূল্যবোধ ও শিক্ষার প্রতি একাগ্রতা শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন অনুপ্রেরণা যোগাবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ বিদায়ী সহকর্মীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সুখী জীবন কামনা করেন।

অনুষ্ঠান শেষে মুসলিম একাডেমীর পক্ষ থেকে জাহাঙ্গীর আলম মোল্যাকে সম্মাননা স্মারক, বিভিন্ন উপহারসামগ্রী ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। পরিশেষে, ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এক আলোকিত শিক্ষাগুরুর বর্ণাঢ্য কর্মজীবনের ঐতিহাসিক বিদায় পর্ব।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:09 pm, Thursday, 10 September 2026
63 Time View