Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে সুশৃঙ্খল পরিবেশে বাউবি’র বিএ ও বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫ অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন ২৫টি কেন্দ্রসহ আওতাধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ। পরিদর্শনের অংশ হিসেবে তিনি যশোরের উপশহর মহিলা কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ এবং শার্শার নাভারন কলেজ পরীক্ষা কেন্দ্রসমূহ ঘুরে দেখেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কেন্দ্র কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আঞ্চলিক পরিচালক দায়িত্বপ্রাপ্তদের ভূয়সী প্রশংসা করেন।

পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাউবি কর্তৃপক্ষ। প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে বাউবির এই ধারাবাহিকতা সামনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:48 pm, Friday, 11 September 2026
42 Time View