Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

৬০টি হারানো মোবাইল ও ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করল যশোর পুলিশ

নিজস্ব প্রতিবেদক
যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিমের ধারাবাহিক অভিযানে গত আগস্ট মাসে ৬০টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে ধরে আগস্ট মাসে ৬০টি হারানো মোবাইল উদ্ধার করে মূল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ও প্রতারকের খপ্পরে পড়া ১১ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ।

এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত এক মাসে ১২টি ইমো আইডি ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সাথে বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে এ ইউনিট।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধ ও ভুক্তভোগী সাধারণ মানুষকে সেবা দিতে এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:38 pm, Saturday, 12 September 2026
44 Time View