Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের ট্রমা নিরসন এবং শিশুবান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে যশোরে পুলিশ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে “Training for Law Enforcement Officials on SEC Investigation, Traumatization & Victimhood and/or Child Friendly Court Room Procedures” শীর্ষক এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

ফ্রি আ গার্ল নেদারল্যান্ডস ও জিমান-এর সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট -এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালায় যশোরের বিভিন্ন থানার নারী ও শিশু হেল্প ডেস্কে কর্মরত ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

কর্মসূচির উদ্বোধনী ও মূল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।

দিনব্যাপী এই প্রশিক্ষণে নিম্নলিখিত বিষয়গুলোর ওপর ব্যবহারিক ও তথ্যগত দিকনির্দেশনা দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- শিশু যৌন শোষণ শনাক্তকরণ, প্রমান সংগ্রহ-সংরক্ষণ এবং শিশুর থেকে সংবেদনশীল উপায়ে বক্তব্য গ্রহণ। ভুক্তভোগী শিশুর মানসিক ট্রমা বোঝা এবং পুনঃ-ট্রমাটাইজেশন রোধে গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ। শিশুবান্ধব আদালত পদ্ধতির রূপরেখা ও বাস্তবায়ন কৌশল।

প্রশিক্ষণটি পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম (সেবা) এবং এসিডি-র প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির।

আয়োজকেরা জানান, শিশু সুরক্ষা আইন বাস্তবায়নে পুলিশ সদস্যদের পেশাদার ও মানবিক ভূমিকা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে ভুক্তভোগী শিশুদের জন্য নিরাপদ বিচারিক পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Sunday, 13 September 2026
38 Time View