Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, সরকারি স্কুল শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান এবং জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডিসহ মোট আটটি ইভেন্টে বালক ও বালিকা বিভাগে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

হ্যান্ডবল (বালক) চ্যাম্পিয়ন — যশোর জিলা স্কুল; রানার্সআপ — চৌগাছার জে এইচ ডি মাধ্যমিক বিদ্যালয়। হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন — কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়; রানার্সআপ — সদরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন — ঝিকরগাছার অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়; রানার্সআপ — যশোর আদর্শ বালিকা বিদ্যালয়। দাবা (বড় বালক) চ্যাম্পিয়ন — মণিরামপুরের নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ; রানার্সআপ — সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়। দাবা (মধ্যম বালক) চ্যাম্পিয়ন — যশোরের পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়; রানার্সআপ — চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দাবা (বড় বালিকা) চ্যাম্পিয়ন — বাঘারপাড়ার গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়; রানার্সআপ — মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। দাবা (মধ্যম বালিকা) চ্যাম্পিয়ন — যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ; রানার্সআপ — চৌগাছার ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Tuesday, 15 September 2026
52 Time View