যশোর জেলা পরিষদের প্রশাসককে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
যশোরের জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।
মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরস্পরের মধ্যে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ফটো সাংবাদিক ইলিয়াস সাজু, মাই টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি নিউজের রোহিত হাসান রনি।
সাক্ষাৎকালে যশোরের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চায়ন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়।
সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে গণমাধ্যম ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।























