Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকাল সুহৃদ সমাবেশের ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। এই বিতর্ক উৎসবে যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে যশোর জিলা স্কুল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার ৮টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান।

বিতর্কে চ্যাম্পিয়ন দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন বিতার্কিক ইফফাত জামান রায়া, রুপন্তী ও দেবলিনা। অন্যদিকে রানার্সআপ দলের দলনেতা সাফওয়ান প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। জিলা স্কুল দলের অপর দুই বিতার্কিক ছিলেন অভ্র ঘোষ ও সাবিত।

সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ এবং যশোর চেম্বার অব কর্মাসের যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির প্রকাশক-সম্পাদক এজাজ উদ্দিন টিপু।

প্রতিযোগিতায় জেলা পর্যায়ের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অন্য দলগুলো হলো—যশোর কালেক্টরেট স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর সরকারি শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, যশোর ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ।

দিনব্যাপী এই বিতর্কের বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন, আসিফ আকবর নিপ্পন, হাবিবুর রহমান রিপন, বায়েজিদ মাহমুদ অভি, তাসনিমুল আলম ও সুকান্ত দাস।

প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের হাতে সম্মাননা স্মারক এবং সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:56 pm, Wednesday, 16 September 2026
49 Time View