Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শাখার উদ্যোগে অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে ‘সীরাতুন্নবী (সা.) মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা। জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি-র সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জুলফিকার আল মাহমুদ, মাওলানা আব্দুল আজিজ, অধ্যাপক মুক্তার আলী এমপি, মাওলানা আজিজুর রহমান , মুফতি মাওলানা মাসুম বিল্লাহ এবং প্রফেসর আছম তরিকুল ইসলাম, আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়। মাহফিলে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, অনুপম চরিত্র এবং সমগ্র মানবজাতির কল্যাণে তাঁর সার্বিক অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে নৈতিকতা, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও ইসলামী মূল্যবোধ অনুসরণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও শান্তিময় সমাজ গঠনের জন্য তাঁরা সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সর্বশেষে বিশ্বমুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সীরাতুন্নবী (সা.) মাহফিলের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:43 pm, Thursday, 17 September 2026
53 Time View