Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন পর্যবেক্ষণ এবং ব্যবসায়ীদের নানা সমস্যা খতিয়ে দেখতে বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা সরজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান আমদানি-রপ্তানি কার্যক্রম, পণ্য ওঠানামা ও সংরক্ষণ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা, হাসপাতাল স্থাপনসহ ব্যবসায়ী ও শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, “বেনাপোল স্থলবন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান চালিকাশক্তি। বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও সহজ করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বন্দরের হাসপাতাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

বন্দরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি আরও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি যেকোনো মূল্যে দুর্নীতি রোধ করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম ও দুর্নীতিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না।”

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের অবকাঠামোগত উন্নয়ন বেগবান করার পাশাপাশি ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:47 pm, Thursday, 17 September 2026
53 Time View