Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে পাকা হলো জামতলার সড়ক, স্বস্তি ১০০ পরিবারে

নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়কটি অবশেষে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উন্নয়নকাজ সম্পন্ন হলো। এর ফলে এলাকার প্রায় একশ পরিবারের যাতায়াতে দুর্ভোগ অবসান হয়ে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের পথচলা শুরু হয়েছে। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত ইতোমধ্যে নিজ এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু করেছেন। এসব উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন করতে আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”

প্রতিশ্রুতি পূরণে সন্তোষ প্রকাশ করে জামতলা এলাকার স্থানীয় ষাটোর্ধ্ব বাসিন্দা শহিদুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় অনিন্দ্য ইসলাম অমিত জামতলা এলাকায় এলে এলাকাবাসী সড়কটি পাকা করার জোর দাবি জানান। তৎকালীন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কথা দিয়েছিলেন নির্বাচিত হতে পারলে প্রথম সুযোগেই সড়কটি পাকা করে দেবেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে সড়কটি আরসিসি ঢালাই হওয়ায় স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত।

সড়ক উন্মোচনকালে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল কাশেম কালুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:59 pm, Friday, 18 September 2026
33 Time View