Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের খড়কি কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার কয়েকজন কিশোরের ইভটিজিংয়ের শিকার হন মিথিলা। ঘটনার পরপরই তিনি বখাটেদের উত্যক্তকরণের তীব্র প্রতিবাদ জানান। এর জেরে অভিযুক্ত বখাটেরা পরবর্তীতে মিথিলার বাড়িতে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে।

স্বজনরা তাৎক্ষণিকভাবে আহত মিথিলাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটির বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Friday, 18 September 2026
55 Time View