Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে প্রাণবন্ত আলোচনায় প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ আলোচনা, সদস্যদের মুক্ত মতামত প্রকাশ এবং বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্নোত্তরের মধ্য দিয়ে উৎসবমুখর ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ সাধারণ সভার কার্যক্রম পরিচালিত হয়।

প্রেস ক্লাব যশোরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফকির শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সার্বিক সাংগঠনিক ও দাপ্তরিক বিষয়, সদস্য সচিবের বার্ষিক প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু ও সরোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রেখে সভার সূচনা করেন ফকির শওকত।

এরপর প্রথম অধিবেশনে সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক। আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রতিবেদন তুলে ধরেন আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন। এ ছাড়া ক্লাবের নানা দাপ্তরিক বিষয় ও প্রশাসনিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য এম. আইউব।

জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে উপস্থাপিত প্রতিবেদনসমূহের ওপর খোলামেলা আলোচনায় অংশ নেন উপস্থিত ১৮ জন সদস্য। আলোচনায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, সম্মান ও ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের সুনাম অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সদস্যরা ক্লাবের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সদস্যদের উত্থাপিত বিভিন্ন জটিল প্রশ্ন ও পর্যালোচনার স্পষ্ট জবাব ও দিকনির্দেশনামূলক ব্যাখ্যা দেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবির।

পরবর্তীতে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান মামুন, নূর ইসলাম ও আকরামুজ্জামান ট্রেজারি বেঞ্চে উপস্থিত থেকে সভার সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন।

পরিশেষে সফলভাবে সাধারণ সভা সম্পন্ন করায় এবং গঠনমূলক মতামত প্রদান করায় উপস্থিত সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও আহ্বায়ক ফকির শওকত।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:02 pm, Friday, 18 September 2026
39 Time View