Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি ২’ শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক
জনস্বাস্থ্য ও গবেষণায় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “NextGen Microbiology 2: 2nd National Conference on Emerging Horizon of Microbiology” শীর্ষক দিনব্যাপী দ্বিতীয় ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বের মহামারী, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণ গবেষকদের নতুন চিন্তার বিকাশ ও গবেষণার দিকনির্দেশনা পেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। উপ-উপাচার্য তাঁর বক্তব্যে ল্যাবরেটরির গবেষণাকে সরাসরি সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। অন্যদিকে কোষাধ্যক্ষ জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির সাথে অণুজীববিজ্ঞানের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

কনফারেন্সে মূল বক্তা হিসেবে খাদ্য নিরাপত্তা, নিপা ভাইরাস এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট-এর সভাপতি ড. লতিফুল বারি, আইসিডিডিআর’বি-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. জিয়াউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা।

দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজনে পোস্টার ও ওরাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগ মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণসহ নানামুখী কর্মসূচি পালন করে।

কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার এবং অর্গানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:41 pm, Saturday, 26 September 2026
66 Time View