Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শিক্ষার্থীদের সাথে সমসাময়িক ইস্যু নিয়ে মহিলা পরিষদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
তরুণ প্রজন্মের ভাবনা, ভবিষ্যৎ চাহিদা এবং বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে যশোরের দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা। সোমবার ‘আগামীর বাংলাদেশ ও তরুণদের কণ্ঠস্বর’ শিরোনামে এই সভার আয়োজন করা হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি চৌধুরী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক তহমিনা সুলতানা কাকলি, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু এবং সদস্য ও উদীচী শিল্পী সানজিদা সুমি। এছাড়া দশম শ্রেণির শিক্ষার্থীরাও সভায় নিজেদের মতামত তুলে ধরে।

সভায় বক্তারা বলেন, আজকের কিশোর ও তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মানসিক বিকাশ, ক্যারিয়ার ভাবনা এবং সমসাময়িক সামাজিক ইস্যুগুলো সম্পর্কে দৃষ্টিভঙ্গি সরাসরি জানাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বর্তমানে কোন বিষয়গুলোকে বড় চ্যালেঞ্জ মনে করছে, তা চিহ্নিত করতেই এ মতবিনিময় সভার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:35 pm, Monday, 28 September 2026
40 Time View