Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ১৫ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে বিউটিশিয়ান লিয়া

নিজস্ব প্রতিবেদক
টাকা দ্বিগুণ ও লাভের প্রলোভন দেখিয়ে যশোর শহরের বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা রোড চাঁচড়া রায়পাড়া এর বাসিন্দা লিয়া বেগম নামের এক নারীর বিরুদ্ধে। পাওনাদাররা টাকার তাগাদা দিলে তাদের সাথে লিয়ার পরিবার চড়াও হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখেছেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছাঃ পপি খাতুন নামে এক ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা মোছাঃ পপি খাতুনের সাথে পূর্বপরিচয়ের সুবাদে লিয়া বেগম গত ২ জুলাই ২০২৬ তারিখে ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয়ে নগদ ১ লাখ টাকা নেন। বিপরীতে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড, রেলবাজার শাখার ১ লাখ টাকার একটি চেক প্রদান করেন এবং প্রতি মাসে ১০ হাজার টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একই চুক্তিতে তিনি আরও ১ লাখ টাকা গ্রহণ করেন। যার ভিডিও ফুটেজ পপি খাতুনের কাছে সংরক্ষিত রয়েছে।

পরবর্তীতে পপি খাতুন তার পাওনা ২ লাখ টাকা ফেরত চাইলে লিয়া বেগম টাকা ফেরত না দিয়ে প্রতারণামূলকভাবে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া শুরু করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুধু পপি খাতুনই নন, এলাকার বেশ কয়েকজন নিরীহ মানুষের কাছ থেকে একইভাবে আনুমানিক ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি আত্মগোপনে চলে যান লিয়া বেগম। বর্তমানে তার স্বামী আলী হোসেন ও মেয়েরা এলাকায় অবস্থান করছেন। পাওনাদাররা পাওনা টাকার জন্য তাদের কাছে গেলে তারা গালিগালাজ ও খারাপ আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, অভিযোগ পেয়েছি। এসআই সাখাওয়াতকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে লিয়া বেগম এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:30 pm, Monday, 28 September 2026
37 Time View