Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ, যশোর। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন এবং জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।

সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীনভাবে এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। সার, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে কৃষক সমাজ আজ দিশেহারা। দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত হলেও তাদের ভাগ্যন্নোয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে এ দেশের উৎপাদনমুখী কৃষক ও দিনমজুরদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেশবিরোধী মার্কিন চুক্তি সই করেছিল। বর্তমান সরকারও সেই একই পথে হেঁটে জাতীয় সংসদে চুক্তিটি নিয়ে কোনো আলোচনা করছে না। গদি বাঁচাতে ইউনুস সরকারের অসম চুক্তি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে এই সরকার।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক অঙ্গনের প্রতি হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, দলের ভেতরের কালোবাজারি ও সুযোগসন্ধানীদের অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। অন্যথায় এ দেশের কৃষক, মজুর ও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ থেকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, মার্কিন চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-মজুরদের জন্য স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:20 pm, Tuesday, 29 September 2026
31 Time View