Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের এই বরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কলেজ শাখা সাফল্যজনকভাবে দ্বিতীয় বছরে পদার্পণ করল। এ বছর কলেজের বিভিন্ন বিভাগে মোট ৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও উপহার সামগ্রী দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা এবং নিজস্ব লক্ষ্যের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি পারিবারিক মূল্যবোধ, সততা, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের মেধা, আগ্রহ ও মানসিকতাকে সম্মান জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সন্তানদের শুধু শাসন না করে ভালোবাসা ও মমতার মাধ্যমে পাশে থাকতে হবে। শিক্ষার্থীরা যেন যেকোনো সমস্যায় পরিবার ও শিক্ষকদের সঙ্গে নির্দ্বিধায় কথা বলতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, কলেজের গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলাম।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকদের উপস্থিতিতে নবীন বরণ পর্ব শেষে শিক্ষার্থীদের মনোজ্ঞ অংশগ্রহণে একটি আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:24 pm, Tuesday, 29 September 2026
33 Time View