Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দুর্নীতির অভিযোগে যবিপ্রবির সাবেক ভিসি সহ ৭ জনের বিরুদ্ধে দুদকে মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কমিশন থেকে এই মামলা দুটির অনুমোদন দেওয়া হয়। শীঘ্রই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম মামলাটিতে মূল আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে। তার পাশাপাশি অন্য দুই আসামি হলেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান, সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।

দ্বিতীয় মামলাটিতে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চারজন শিক্ষককে আসামি করা হচ্ছে। তারা হলেন, সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, ড. মো. শিমুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, তানভীর আহমেদ।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের নিজস্ব অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পরই আইনগত ব্যবস্থা হিসেবে এই জোড়া মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদন পাওয়ায় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা শিগগিরই অধিক্ষেত্রভুক্ত আদালতে মামলা দুটি দায়ের করবেন এবং পরবর্তীতে আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগগুলো নিষ্পত্তি হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Friday, 2 October 2026
49 Time View