Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এলপিজি গ্যাসের মূল্য তালিকা না থাকায় যশোরে ফিরোজ এন্টারপ্রাইজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরে এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ফিরোজ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ঢাকা রোড-উপশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে ঢাকা রোড-উপশহর এলাকার ফিরোজ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করার সময় এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সঠিকভাবে প্রদর্শন না করার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। এছাড়া প্রতিষ্ঠানটিতে সেপ্টেম্বর মাসের হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর কথা থাকলেও তা না করে পূর্ববর্তী আগস্ট মাসের পুরনো তালিকা প্রদর্শন করা হচ্ছিল।

ভোক্তাদের বিভ্রান্ত করা এবং হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ফিরোজ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বাজারে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয় এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাদের এ ধরনের মনিটরিং ও সচেতনতামূলক অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:03 pm, Saturday, 3 October 2026
37 Time View