Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়। এতে জেলা পুলিশ থেকে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির প্রত্যাশী সকল পরীক্ষার্থী অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সভাপতি যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মাঠে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড পর্যবেক্ষণ করেন এবং সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়ার দক্ষতা পরীক্ষা গ্রহণ করেন।

পরীক্ষা বোর্ডে কমিটির সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইন্সের পরিদর্শক (সশস্ত্র/আরআই) মোঃ মনিরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Tuesday, 6 October 2026
54 Time View