Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে যশোরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লঅব যশোরের সামনে অনুষ্টিত এই সমাবেশে ট্রেড ইউনিয়ন সংঘের ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকদের বিদ্যমান মজুরি অত্যন্ত অপ্রতুল। শ্রমিকদের বেঁচে থাকার জন্য একটি যৌক্তিক ও কার্যকর ন্যূনতম মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি। একই সঙ্গে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা, অবাধ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও কম মূল্যে রেশনিং ব্যবস্থা চালু না করলে শ্রমিক সমাজের দুর্ভোগ কমবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও এসব দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

যশোর জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।

সমাবেশ থেকে নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:50 pm, Wednesday, 7 October 2026
40 Time View