Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে যশোরে “মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে জেলা ইমাম পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামি’আতুল উলূমিল ইসলামিয়া (মোহাম্মদপুর, ঢাকা) ও ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ। অনুষ্ঠান শেষে সমাপনী দোয়া পরিচালনা করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা কবীর আহমাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজ মাদকের ভয়াল থাবায় মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে, যা দেশ ও জাতির জন্য এক চরম হুমকি ও ভয়াবহ ভবিষ্যৎ ডেকে আনছে। যুবসমাজকে রক্ষা করতে এবং সমাজে নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনতে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
অনুষ্ঠানে ইমাম, খতীব, মাদরাসা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার প্রায় ৯ শতাধিক সচেতন সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাছীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামছুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আছুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:52 pm, Saturday, 10 October 2026
51 Time View