যশোরে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মাওলানা খাইরুল বাশার।
সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে জেলাজুড়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার জানান তাঁরা।
অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি মাওলানা খাইরুল বাশার পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। ঘোষিত ২৫ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, সভাপতি মাওলানা খাইরুল বাশার, সহ-সভাপতি মো. ইমদাদুল হাসান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রায়হান ও মুফতি ইমরান হুসাইন, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবীর, প্রশিক্ষণ সম্পাদক মো. ইকরামুল হক, দাওয়াহ সম্পাদক মুফতি ইমরানুল হক, প্রচার সম্পাদক মাওলানা বেলাল হুসাইন, প্রকাশনা সম্পাদক হাফেজ মুজতবা মারুফ, অর্থ সম্পাদক মো. হাসান তারিক, যুব উন্নয়ন সম্পাদক মাওলানা আবু দারদা, কর্মসংস্থান সম্পাদক মো. আক্তারুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি আবুজর বিন ইব্রাহিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি নাজমুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইয়াকুব হাওলাদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ আলী এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল। এছাড়া উপ-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুফতি আব্দুর রহমান, হাফেজ আবু হুরায়রা, হাফেজ আলী হোসেন ও হাফেজ আবু তাহের।






















