Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ দল

সিজানুর খেলাধুলা প্রতিবেদক// এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ দল।আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।তবে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান। আরও ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান।একাদশে জায়গা হারিয়েছেন সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। দ্বিতীয় পেসার হিসেবে মোস্তাফিজের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। এছাড়া নাসুম আহমেদ জায়গা ধরে রেখেছেন।নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকায় ম্যাথু ওয়েডের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে খেলছে অজিবাহিনী। এছাড়া দলটির সিনিয়র খেলোয়াড়দের মধ্যে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা সফরে আসেননি। অন্যদিকে, যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বেই মাঠে টাইগাররা। তবে স্বাগতিক দলের তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসদের মতো অভিজ্ঞরা এই সিরিজে খেলতে পারছেন না। তামিম নেই ইনজুরির কারণে। বাকি দুইজন পারিবারিক কারণে জৈব সুরক্ষা বলয় থেকে বের হওয়ার কারণে।বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Tuesday, 3 August 2021
38 Time View