Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

মেসি পড়বেন, বার্সায় ক্যারিয়ার শুরুর সময়ের ৩০ নম্বর জার্সি

খেলাধুলা ডেক্// পিএসজির হয়ে প্রথমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন মেসি। জানিয়েছেন বার্সেলোনা ছাড়াটা কষ্টের হলেও পিএসজিতে আসতে পেরে তিনি খুশি। কখনই চ্যাম্পিয়ন্স লিগ না জেতা প্যারিসকে প্রথম শিরোপা উপহার দেয়াই আর্জেন্টাইন সুপারস্টারের লক্ষ্য।ঘড়ির কাঁটায় ঠিক ৩টা। পার্ক দি প্রিন্সেসে সপরিবারে হাজির লিওনেল মেসি। উদ্দেশ্য পিএসজির হয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সঙ্গী ছিলেন ক্লাবের মালিক নাসির আল খেলাইফি।লিওনেল মেসি জানান, সবাই জানে বার্সেলোনা ছাড়াটা আমার জন্য কতটা কষ্টের ছিলো। তবে, পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজিতে আসতে পেরে আমি দারুণ খুশি। খুব অল্প সময়ে এই দলবদলটা কঠিন ছিলো। জটিলতা ছিলো বেশ। তারপরও পিএসজি সহজেই কাজটা শেষ করেছে। সেই জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতেই হয়। প্যারিসের হয়ে মাঠে নামতে আমি উদগ্রীব হয়ে আছি।মেসি আর ১০ নম্বর জার্সিটা সমার্থক। তবে, পিএসজিতে ওই জার্সিটা আগে থেকেই পড়তেন নেইমার। গুঞ্জন আছে ব্রাজিলিয়ান তারকা সেটা সাধলেও নিতে রাজি হননি মেসি। পড়বেন, বার্সায় ক্যারিয়ার শুরুর সময়ের ৩০ নম্বর জার্সি। জানান দিলেন লক্ষ্যের।লিওনেল মেসি আরো বলেন, আমি এখানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। পিএসজিতে সব পজিশনেই বিশ্বসেরা ফুটবলার আছে। তবে, শুধু সেরা টিম নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায় না। বার্সায় সেরা দল নিয়েও আমরা অনেক সময় পারিনি। কিছুটা ভাগ্যেরও দরকার হয়। এই দলটার ওপর আমার বিশ্বাস আছে। মাত্রই হলিডে শেষ করেছি। ট্রেইনিংয়ে ফিরে, নিজেকে তৈরি করে খুব দ্রুতই মাঠে নামবো আশা করি।পার্ক দি প্রিন্সেসে যখন চলছিলো মেসির সংবাদ সম্মেলন তখন বাইরে অপেক্ষমান হাজারো সমর্থক। ক্লাব কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে সমর্থকদের সামনেও হাজির মেসি। হাত নেড়ে যেন আশ্বস্ত করলেন আমি চলে এসেছি। চ্যাম্পিয়নস লিগটাও আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:36 am, Thursday, 12 August 2021
32 Time View