তারেক আর আজিজ খুলনা বিভাগীয় সংবাদদাতা:- খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তিলোত্তমা মন্ডল পুতুল নামে এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়ে ২ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকে হাটবাড়িয়া গ্রামে প্রকাশ মিস্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত ২ জনের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রোববার রাত তিনটার দিকে গ্রামের নির্জন এলাকার প্রকাশ মিস্ত্রীর বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। কুপিয়ে আহত করে প্রকাশ কুমার ও তার স্ত্রী দ্বিপীকা মন্ডলকে।
এ সময় ওই বাড়িতে বেড়াতে আসা প্রকাশ কুমারের স্ত্রীর গ্রাম-সম্পর্কীয় বোন পুতুল মন্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনায় আহত প্রকাশ কুমার মিস্ত্রী হামলাকারীদের চিনতে পেরেছেন বলে দাবি করেন। ১০ থেকে ১২ জন হামলার সময় আসো।
৩ জন ঘরে প্রবেশ করে হামলা করে। বাকিরা বাইরে অবস্থান নেয়। জমিজমা সংক্রান্ত ঘটনায় এ হামলা হতে পারে বলে জানান তিনি।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হাসান বলেন, আমরা তদন্ত শুরু করেছি। এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে







