Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ক্যাপসিকামের চালানে মাদক ও যৌন উত্তেজক ওষুধ!

মোন বেনাপোল সীমান্তে (যশোর) প্রতিনিধি// ঋণপত্র খোলা হয়েছিল ভারত থেকে পাঁচ হাজার কেজি ক্যাপসিকাম আমদানির জন্য।

পণ্যের চালানটি বেনাপোল বন্দরে প্রবেশের পর তল্লাশি চালিয়ে মিলল থ্রিপিস, মাদক, যৌন উত্তেজক ওষুধ।রবিবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে তল্লাশি চালিয়ে কাস্টমস ওই চালানে এক হাজার ৫০টি থ্রিপিস, আমদানি নিষিদ্ধ ২৪০ কেজি সিমা জাতীয় মাদক, ২০ কেজি যৌন উত্তেজক ওষুধ, ৫০ কেজি হোমিওপ্যাথিক ওষুধ ও একশ’ কেজি স্কিনক্রিম উদ্ধার করে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আব্দুর রশীদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩১ নম্বর শেডে রাখা রাখা আমদানিকৃত ওই পণ্যচালানটি শতভাগ তল্লাশি চালানো হয়। প্রায় কোটি টাকার এই পণ্য অবৈধভাবে আনার মাধ্যমে ১০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

আটক পন্য চালানটি বাজেয়াপ্ত করা ছাড়াও, এর সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সটি সাসপেন্ড করা হয়েছে।তিনি আরও জানান, পণ্য চালানের আমদানিকারক বেনাপোলের সিয়াম এন্টারপ্রাইজ। রবিবার আমদানিকরকের পক্ষে পণ্যচালানটি ছাড় করানোর জন্য সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স স্বদেশ ট্রেডিং বিল অব এন্ট্রি দাখিল করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:23 pm, Monday, 27 December 2021
45 Time View