Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে অবৈধভাবে আটক বিপুল বন্যপ্রাণি উদ্ধার

শাহবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- অবৈধভাবে বন্যপ্রাণি আটকে রাখায় এক ব্যক্তিকে জেল জরিমানা করা হয়েছে। অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণি উদ্ধার করে বন বিভাগের কাছে অবমুক্তি করেছেন র‌্যাব সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের ভাসমান সেতুর পাশে ঝুমা চিড়িয়াখানায় খুলনা র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) আল আসাদ মাহফুজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালায় র‌্যাব।

অভিযানের সময় মণিরামপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশু অধিকারি ও খুলনার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।আল আসাদ মাহফুজুল ইসলাম জানান, র‌্যাবের কাছে গোপন খবর ছিল ঝাঁপা বাওড়ের পাশে ঝুমা চিড়িয়াখানায় অবৈধভাবে বিভিন্ন ধরনের প্রাণি আটক করে সংরক্ষণ ও প্রদর্শন করছে।

এমন খবরের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়।এসিল্যান্ড বিশু অধিকারি বলেন, ঝুমা চিড়িয়াখানায় বিভিন্ন ধরণের পাখি, সজারু, উল্লুক, মেছোবাঘ, বনবিড়াল, সাফ বানর, হনুমানসহ বিভিন্ন ধরণের বন্যপ্রাণি অবৈধভাবে আটক করে হেফাজতে রেখে তা আবার প্রদর্শন করা হয়েছে। যা বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ সালে (৩৭)২ ধারায় অপরাধ।

এ কারণে প্রতিষ্ঠানের মালিক না থাকায় মালিকের শ্বশুর (ম্যানজের) শামছুদ্দিন সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

বন বিভাগের পরিদর্শক রাজু আহম্মেদ ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, র‌্যাবের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রানি বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। বিভিন্ন ধরনের পাখিগুলো এখনই ছেড়ে দিলাম। বাকি প্রাণিদের যে জায়গায় যার স্থান তাদের সেখানে অবমুক্ত করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:41 pm, Tuesday, 18 January 2022
36 Time View