Jashore , Tuesday, 10 November 2026

পাবর্ত্য চট্টগ্রামে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, নিহত ৩

ওসামম চট্টগ্রাম বিভাগীয় সংবাদাতা:- রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যবর্তী এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙামাটির গাইন্দ্যা ইউনিয়ন ও বান্দরবানের রাজবিলা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে এ গোলাগুলি হয়।

স্থানীয়রা জানিয়েছে, সকাল ১০টার দিকে বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেল চালককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল মগ লিবারেশন পার্টি।

এ সময় রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলি হয়। এতে মগ পার্টির তিন সদস্য নিহত হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাতসার হোসেন জানান, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জেএসএস’র মধ্যে দ্বন্দ্ব চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:53 pm, Tuesday, 22 March 2022
31 Time View