ভারোত্তোলন প্রতিযোগিতায় ফারিয়া ইয়াসমিন পুতুলের রৌপ্য জয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন//কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবের ফারিয়া ইসলাম পুতুল বঙ্গবন্ধু জাতীয় ক্লাব যুব ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২২ এ অংশ নিয়ে অনূর্ধ্ব-২০ বিভাগে রৌপ্য পদক জিতেছে।

এই রৌপ্য পদক জিতার মধ্যে দিয়ে কুষ্টিয়ার জন্য শুনাম বয়ে এনেছে ফারিয়া ইয়াসমিন পুতুল। ফারিয়া ইয়াসমিন পুতুল কুষ্টিয়া থানা পাড়ার বাসিন্দা মো.আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন পারুল দম্পতির কনিষ্ঠ কন্যা।তার এই বিজয়ে কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাবটির সভাপতি মো. আব্দুল মজিদ বাবু। এছাড়াও তার এই পদক জয়ে কুষ্টিয়ার বিভিন্ন অঙ্গনের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফারিয়া ইয়াসমিন পুতুল সবার দোয়া ও ভালবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।