Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বায়ু দূষণে মানুষের আয়ু কমেছে পাঁচ বছর!

অনলাইন ডেস্ক:- বিশ্বজুড়েই বায়ু দূষণ এক বড় হুমকি। যক্ষ্মা, এইডস ও ধূমপানের চেয়েও মানুষের আয়ু কমানোতে বেশি প্রভাব ফেলে এই বায়ু দূষণ।

বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কমেছে প্রায় দুই বছর। আবার কোনো কোনো ক্ষেত্রে পাঁচ বছর। এমনই এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)।

বায়ু দূষণ এলাকা

গবেষকরা প্রাথমিকভাবে চলমান করোনা মহামারি সম্পর্কিত মৃত্যু ও বায়ু দূষণের মধ্যে পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করেছেন। এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর আগেও বায়ু দূষণ মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল। শক্তিশালী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে করোনা পরিস্থিতির পরেও এ ঝুঁকি থেকে যাবে।তবে এ দূষণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। দুই দশক আগের চেয়ে দূষণের মাত্রা ৪৪ শতাংশ বেড়ে যাওয়ায় এসব দেশে বসবাসরত মানুষের গড় আয়ু পাঁচ বছর কমেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:43 pm, Saturday, 8 August 2020
46 Time View