তাসকিনের সঙ্গে শুটিং করতে গিয়ে আহত তানজিন তিশা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক:- সময়ের জনপ্রিয় নায়িকা তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন।

তানজিন তিশার

একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

রাজধানী অদূরে সাভারের বিরুলিয়ায় রবিবার (১৫ই মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।তানজিন তিশা ডান হাতে গুরুতর চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা ও হাতে ব্যান্ডেজ করে রাতেই বাসায় ফেরেন দ্রুত। আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি।

তিশা বলেন, ‘আমি একটি মুঠোফোনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি অনেকদিন ধরেই। রবিবার বিকাল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।

প্রসঙ্গত আগা না‌হিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের প্রিয়মুখ তিশা ও ক্রিকেটার তাসকিন। সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।