Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

যশোরে সাড়ে ১৪ কেজি স্বর্ণের বারসহ একজন আটক

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- ভারতে পাচারকালে যশোর সীমান্ত হতে ১২৪ পিস স্বর্ণের বারসহ শাহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ মে) সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহ আলম চৌগাছার কাবিলপুর গ্রামের বাসিন্দা।শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

তাকে সন্দেহ হওয়ায় তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২৪ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আগেও ৬ বার স্বর্ণ পাচার করেছে। সপ্তমবার পাচারের সময় সে বিজিবির হাতে ধরা পড়ে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।

এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। স্বর্ণেরবার ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:34 pm, Friday, 20 May 2022
45 Time View