তিন সন্তান নিয়ে ফের ব্যবসায়ীকে বিয়ে ‘বেবি ডল’খ্যাত কণ্ঠশিল্পীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক:- ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের ‘বেবি ডল’খ্যাত কণ্ঠশিল্পী কণিকা কাপুর। পাত্র লন্ডনপ্রবাসী ব্যবসায়ী গৌতম হাতিরমণি।

বেবি ডল’খ্যাত কণ্ঠশিল্পী কণিকা কাপুর।

তিন সন্তানকে সঙ্গে নিয়ে প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে শুক্রবার (২০ মে) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই গায়িকা।শুক্রবার লন্ডনে পারিবারিক আয়োজনে গৌতমকে বিয়ে করেন কণিকা।উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

সামাজিক পাতায় সে আয়োজনের কিছু মুহূর্ত প্রকাশ করেছেন গায়িকা নিজেই। বলিউড বাবলের খবর, ১৯ মে হলুদ দিয়ে কণিকা কাপুরের বিয়ের আয়োজন শুরু হয়। এর পরে হয় মেহেদি ও সংগীত অনুষ্ঠান। গতকাল বিয়ের পিঁড়িতে বসেন কণিকা-গৌতম।গত মার্চে টাইমস অব ইন্ডিয়া দাবি করেছিল, ২০ মে স্বামী-স্ত্রী হতে চলেছেন কণিকা-গৌতম।

কণিকা পুরোদমে কেনাকাটা করছেন। দারুণ সব পোশাক কিনছেন তিনি। তিন সন্তানের জন্যও কেনাকাটা করছেন। সেই খবর সত্যি হলো।এটি কণিকার দ্বিতীয় বিয়ে। ১৯৯৮ সালে কণিকা বিয়ে করেছিলেন রাজ চন্দককে, ঘটনাক্রমে তিনিও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এ যুগলের ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।বিভিন্ন খবরে প্রকাশ, গৌতমের সঙ্গে প্রায় এক বছর প্রেম করেছেন কণিকা।

তবে নিজের সম্পর্ক কিংবা বিয়ে—কিছু নিয়ে এর আগে মুখ খোলেননি গায়িকা।২০১৪ সালে ‘বেবি ডল’ গান দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন কণিকা কাপুর। ‘রাগিনি এমএমএস টু’ সিনেমার এ গান সুপার-ডুপার হিট হয়েছিল। সেই থেকে বলিউডের বেবি ডল বলেই সুপরিচিত কণিকা কাপুর।