Jashore , Wednesday, 25 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

শ্রীদেবী কন্যার পিঠ খোলা ছবি নিয়ে আলোচনা

বিনোদন ডেস্ক:– “দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরের। তবে তারকা সন্তান হওয়ার সুবাদে খুশিকে নিয়ে আলোচনা অনেক দিন থেকেই।

জাহ্নবী কাপুরের বোন স্টাইলের দিক থেকে বলিউড নায়িকাদেরও টেক্কা দেন।সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রচুর অনুসারী।ইনস্টাগ্রামে তার ব্লগ বেশ জনপ্রিয়। তবে এই মাধ্যমে তার একটি ছবি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।আজ রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন খুশি। ছবিতে দেখা যায়, খুশির পরনে সোনালি রঙের ব্যাকলেস গাউন।

পিঠ খোলা ছবিতে ইন্টারনেটে উত্তাপ ছড়াচ্ছেন খুশি। অনেকে ছবিটিতে মন্তব্য করেছেন। এ তালিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা খান। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ওয়াও’। শানায়া কাপুর লিখেছেন, ‘আমি তোকে খুব ভালোবাসি। ’ পরিচালক জোয়া আখতার কমেন্ট বক্সে ভালোবাসাময় ইমোজি দিয়েছেন।কমিকস চরিত্র ‘আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির ভারতীয় সংস্করণ তৈরি করেছেন জোয়া আখতার।

তিনজন স্টার কিড ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্দাকে। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।জানা গেছে, অগস্ত্যা নন্দাকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের চরিত্রে।

খুশি কাপুর ও সুহানা খানকে দেখা যাবে বেটি ও ভেরোনিকার চরিত্রে। সিনেমাটি পুরোদস্তুর মিউজিক্যাল ড্রামা। সঙ্গে থাকছে টিনএজ রোমান্সের রঙিন সব উপাদান। তিন স্টার কিডের অভিষেক নিয়ে এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে সকলেরই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:09 am, Monday, 23 May 2022
33 Time View