তিন বেয়াইয়ের ছুরিকাঘাতে মরল আরেক বেয়াই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- প্রেমের বিয়ে নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে তিন বেয়াইয়ের হাতে খুন হলেন আরেক বেয়াই রফিকুল ইসলাম (৪০)। রোববার সন্ধ্যায় নগরীর মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হেসেন।তিনি জানান, গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়েকে ওই এলাকার রানু বেগমের ছেলে বিয়ে করেন।

রানু বেগম প্রেমের এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যা ৭টার দিকে রানু এবং তার দুই ভাই আনিসুর রহমান ও সাদ্দামকে সঙ্গে নিয়ে মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশে যান।

সেখানে একটি দোকানে রফিকুল ইসলামকে পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা।