বিয়ের পিঁড়িতে আলোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নীলফামারী জেলা প্রতিনিধি:- গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।

সানাই মাহবুব ও তার বর আবু সালেহ

তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো আর সরব নেই তিনি। তবে নতুন খবর হচ্ছে, শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত এই মডেল।

সানাই

তার বর আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।আবু সালেহ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরাকুঠি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আনছার আলি। বিয়ে হয়েছে নীলফামারী জেলা শহরের বাবুপাড়াস্থ সানাইয়ের বাবা মোহাম্মদ মাহবুব হোসেনের বাসায়।

সানাই

এর আগে, ২০১৯ সালে সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছিল। সে সময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই মডেল নিজেই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, পারিবারিক ভাবেই বিয়ে করতে যাচ্ছি। আমাদের বাগদান হয়ে গেছে। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য। তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি।

সানাই

তিনবছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই মডেল। তবে, এ প্রসঙ্গে সানাইয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অনেকটা চুপিসারেই বিয়ে সেরেছেন এই মডেল।অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি সানাই।

আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন অনেক বেশি। গত বছর অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।

তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাকে।