Jashore , Tuesday, 10 November 2026

নরসুন্দরের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ খালে

ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠি নলছিটিতে বাড়ইকরন খাল থেকে নরসুন্দর পেশায় কর্মরত পঙ্কজ শীল (৩২) নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় বস্তায় ভরা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকায় লাশ খালে ভাসতে দেখে স্থানীয়রা নলছিটি থানায় খবর দেয়। রাত ৮টার দিকে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ জানায়, নিহত পঙ্কজ শীল ঝালকাঠি শহরের রোনলস রোডে স্বপ্নঘুড়ি নামে একটি এসি সেলুনে ভাগে ব্যবসা করতো।প্রাথমিকভাবে পুলিশ এটিকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:24 am, Monday, 13 June 2022
28 Time View