Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাগেরহাটে জনগণ পুলিশ সংঘর্ষে আহত ২৫, আটক ১২

বাগেরহাটে জেলা প্রতিনিধি// বাগেরহাটের চিতলমারীতে এক কলেজ শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরে চিতলমারী থানায় প্রবেশ করতে চাইলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে ১২ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।সোমবার (২০ জুন) দুপুরে চিতলমারী থানার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের অধিকাংশকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, চিতলমারী উপজেলার শেরেবাংলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী কয়েক দিন আগে ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেয় এবং ভিডিও ভাইরাল করে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে রোববার (১৯ জুন) রাতে ওই ছাত্রীকে আটক করে পুলিশ। থানাহাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।

সোমবার (২০ জুন) দুপুরে হঠাৎ স্থানীয় জনতা পোস্টকারীর বিচারের দাবিতে মিছিল করে এবং থানায় প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ বাধা দিলে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে পুলিশও ২৪ রাউন্ড গুলি ছোড়ে।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হোসেনের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি, ৪টি মোটরসাইকেল ও থানার কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন আইন হাতে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা।

তাদের বাধা দিলে সংঘর্ষে রূপ নেয়। এতে ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় আমরা ১২ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:45 pm, Monday, 20 June 2022
86 Time View