বোরকা পরে ঘরে ঢুকে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে ‘কুপিয়ে হত্যা’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জেরে শ্বশুর, শাশুড়ি ও জ্যাঠাশ্বশুর ও স্ত্রীসহ ৪ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাই মিন্টু মিয়ার (৪৩) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বোরকা পরে ঘরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মিন্টু মিয়া।

নিহতরা হলেন মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম (৪০), শাশুড়ি শেফালী বেগম (৬০) ও জ্যাঠাশ্বশুর নুর মোহাম্মদ ওরফে মাহমুদ হাজী (৬৫)। শ্বশুর মনু মিয়া (৪৬)। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পিবিআই, সিআইডি ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে শ্রীবরদীর পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী গেরামারা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিন্টু মিয়ার সঙ্গে। তাদের সংসারে ২ সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে মিন্টু মিয়া কোন কাজকর্ম না করায় সংসারে শুরু হয় পারিবারিক কলহ।