১৮০টি জুয়ার সাইট পরিচালনা চক্রের সদস্য গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:-;দেশে অনলাইনে ১৮০টি অবৈধ জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, অনলাইনে ১৮০টি জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া পরিচালানায় ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।