Jashore , Tuesday, 10 November 2026

ব্যাগভর্তি ১২১ স্মার্টফোন উদ্ধার, আটক ১

চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা:- চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যাগভর্তি চোরাইকৃত স্মার্টফোনসহ মো. ইদ্রিস (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১২১টি স্মার্টফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি লোহাগাড়া উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ার মো. নুরুল হকের ছেলে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নেতৃত্বে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব মোবাইলসহ তাকে আটক করে।

এসময় সঙ্গে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ও এসআই নুরুন্নবীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে ২ জন ব্যক্তি ট্রাভেলিং ব্যাগে করে চোরাইকৃত মোবাইল কিনে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে আমিরাবাদ স্টেশনে থানা পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার থামিয়ে একজনকে আটক করে। এসময় কৌশলে একজন পালিয়ে যায়।

আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং বুধবার (২৭ জুলাই) সকালে যুবককে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:54 pm, Wednesday, 27 July 2022
17 Time View