Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইস ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ২

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি// কক্সবাজার টেকনাফের হ্নীলা নাফনদী সংলগ্ন আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে ১ কেজি ৬৩গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৫কেজি কারেন্ট জাল ও একটি কাঠের নৌকাসহ দু’জনকে আটক করেছে ২ বিজিবি।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার রঙ্গিখালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসাইন (১৯)।

শুক্রবার (২৯ জুলাই) ভোর রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন নাফনদী সংলগ্ন আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ ২বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে, শুক্রবার ২৯ জুলাই খবর আসে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত আনোয়ার প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

টহলদল রাত আনুমানিক ৩টায় দু’জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।

এসময় নৌকাটি তল্লাশি করে ১ কেজি ৬৩গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ১৫ কেজি কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ মাদক বহনের দায়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:37 am, Friday, 29 July 2022
133 Time View