মহেশপুরে স্বর্ণের বারসহ আটক-১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সজীব(মহেশপুর)ঝিনাইদহ// ভারতের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার খালিশপুর থেকে চুয়াডাঙ্গা গামী একটি বাস থেকে পাঁচটি সোনার বারসহ এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড।

আজ রবিরার সকাল ৯টার দিকে ঢাকা-চুয়াডাঙ্গামী হাজি ডিলাক্স নামের যাত্রিবাহী কোচ (ঢাকা মেট্রো গ-১২-০০০১) থেকে তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ চোরাচালানির নাম রবিউল সে মহেশপুরের গুড়দহ গ্রামের মকছেদ আলির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সৈয়দ আমিনুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা মহেশপুরের খালিশপুরে অবস্থান নেন।

হাজি ডিলাক্সের যাত্রিবাহী কোচটি থামিয়ে সন্দেহজনক হওয়ায় রবিউল কে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে।

তার অন্তনগর বাসের ভেতর থেকে খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ৫৮২.৬৮ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানায়‌ বিজিবি পক্ষে থেকে।