ডাকাতির বাসে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইল কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবা‌হী বাস জি‌ম্মি করে ডাকা‌তি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া (৩২) নামে ১জনকে গ্রেপ্তার করেছে জেলা গো‌য়েন্দা পু‌লিশ (‌ডি‌বি)।

বৃহস্প‌তিবার (০৪ আগস্ট) ভো‌র ৫টার দি‌কে টাঙ্গাইল সদর উপজেলা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ হেলাল উ‌দ্দিন বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে টাঙ্গাইল সদর এলাকায় অ‌ভিযান চালিয়ে রাজা মিয়া‌কে গ্রেপ্তার করা হ‌য়েছে। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে চলন্ত বা‌সে ডাকা‌তি করার ঘটনা স্বীকার ক‌রে‌ছে।

রাজা মিয়া জানিয়েছেন, তারা ১০ জন মিলে ওই বাস জি‌ম্মি করে চলন্ত অবস্থায় যাত্রী‌দের কাছ থে‌কে সব কিছু ডাকা‌তি করেছে। এছাড়া বাসে থাকা এক নারী‌কে তার সহ‌-যো‌গীরা ধর্ষণ করেছে।