বাগেরহাটে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ চেষ্টা, গৃহশিক্ষক গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাগেরহাটে জেলা প্রতিনিধি:- বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত এক নারীকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগে মেয়ের গৃহশিক্ষক তারক কুমার বিশ্বাসকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর শনিবার রাতে পলাতক গৃহশিক্ষককে তার গ্রামের বাড়ির পার্শ্ববর্তী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৃহশিক্ষক তারক কুমার বিশ্বাস বাগেরহাট সদরের লাউপালা গ্রামের নারায়ন কুমার বিশ্বাসের ছেলে।ফকিরহাট এসআই মো. রফিকুল ইসলাম ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগে চাকরি করার সুবাদে ফকিরহাট সদরে ভাড়া বাসায় মেয়েকে নিয়ে বসবাস করতেন ভুক্তভোগী ওই নারী।গত ২৭ জুলাই বিকেলে ওই নারী স্বাস্থ্যকর্মীর ভাড়া বাসায় তার মেয়েকে পড়াতে আসেন গৃহশিক্ষক তারক বিশ্বাস।

এসময় বাসায় কেউ না থাকায় ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে গৃহশিক্ষক তারক। এ ঘটনায় পর ভুক্তভোগী নারী বাদী হয়ে গৃহশিক্ষক তারক কুমার বিশ্বাসকে আসামি করে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।এরপর থেকে গৃহশিক্ষক তারক কুমার বিশ্বাস আত্মগোপন করে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গৃহশিক্ষককে তার গ্রামের বাড়ির পার্শ্ববর্তী উপজেলা বাগেরহাট সদরের লাউপালা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে গ্রেপ্তার তারক কুমার বিশ্বাসকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।